সিএসআরের অর্থে শীতবস্ত্র কিনতে পারবে চার ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার রাষ্ট্র মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যবসায় সামাজিক দায় অর্থাৎ সিএসআর তহবিল ব্যয়বিষয়ক নির্দেশনা কিছুটা শিথিল করেছে। ব্যাংকগুলো হচ্ছে: অগ্রণী, জনতা, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার ব্যাংক চারটিকে চিঠি দিয়ে জানিয়েছে, শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করতে তারা সিএসআরের অর্থ খরচ করতে পারবে।
গত ২৮ আগস্ট এক নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় এই চার ব্যাংকের সিএসআর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ওই নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সিএসআর তহবিল থেকে ব্যাপকভাবে অর্থ ব্যয় করে যাচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে এদের মূলধন পর্যাপ্ততায়।