নির্ধারিত সময়েই সাভারে ট্যানারি নিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ মাসের মধ্যে সাভারে অবস্থিত ট্যানারি শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ শেষ হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগের ট্যানারিশিল্পের মালিকদের তাঁদের ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে।রাজধানীর রাইফেল স্কয়ার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার পরিবেশবান্ধব চামড়াশিল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেছেন। সেমিনারের আয়োজন করে শিল্প মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের সাহায্যপুষ্ট ইইউ সুইচ এশিয়া রি-টাই বাংলাদেশ প্রকল্প।শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের স্থানীয় সমন্বয়ক শাহরিয়ার শামস, প্রকল্প ব্যবস্থাপক ইভান কার্ল, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আবদুল হাই, ঢাকা চেম্বারের পরিচালক আবু হোরায়রা প্রমুখ বক্তব্য দেন।সেমিনারে বে-ট্যানারির কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউনিডোর কর্মকর্তা হিমাংশু রঞ্জন ঘোষ ও রংভেদ তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।