নির্বাচনী এলাকায় শুক্র-শনি ব্যাংক খোলা রাখার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থ ওঠানোর সুবিধার্থে দেশের ৫৯টি জেলায় আগামী ৩ ও ৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি জেলা নির্দেশনার বাইরে থাকবে। এগুলো হলো জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর। তবে ৫৯ জেলার তফসিলি ব্যাংকগুলোর ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত কার্যক্রম চলবে।