নির্বাচনের দিন ৫৯ জেলায় ব্যাংক বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের ৫৯টি জেলার সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে ওই দিন সেসব জেলায় লেনদেনসহ ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলায় সবগুলো ব্যাংক খোলা থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি ৫৯টি জেলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এসব জেলায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যে পাঁচ জেলায় সব ব্যাংক খোলা থাকবে সেখানে নিকাশ বা ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ থাকবে।