নির্ভয় জীবনিবমার দাবি নিষ্পত্তি করল গ্রামীণফোন

দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি তাদের গ্রাহক আবদুল হক বাবুলের ‘নির্ভয় লাইফ’ বিমা দাবি নিষ্পত্তি করেছে। নির্ভয় বিমার নিবন্ধনের ভিত্তিতে গ্রাহকের মৃত্যুর পর তাঁর মেয়ের কাছে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দিয়েছেন গ্রামীণফোনের সিইও বিবেক সুদ। আজ বুধবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৫২ বছর বয়সী সরকারি কর্মকর্তা আবদুল হক বাবুল গত ২৯ জুন নির্ভয় লাইফের নিবন্ধন এবং তাঁর মেয়ে ফাতিমা তুজ জোহরাকে উত্তরাধিকার মনোনীত করেন।
গ্রামীণফোন জানিয়েছে, প্রতি মাসের ব্যবহৃত টক টাইমের ওপর ভিত্তি করে নির্ধারিত বিনা মূল্যের নির্ভয় বিমা শুধু গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য। সেবা প্রদানকারী প্রধান সহযোগী হিসেবে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং সহায়তায় রয়েছে মাইক্রো এনসিউর বাংলাদেশ। নির্ভয় লাইফ সেবা চালুর পর থেকে মাইক্রো এনসিউর বাংলাদেশ, প্রগতি লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় ৯৪টি বিমার দাবি নিষ্পন্ন করেছে যার পরিমাণ লাখ টাকার বেশি। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পাঁচ দিনের মধ্যে গ্রামীণফোন এবং মাইক্রোএনসিউর বাংলাদেশ অর্থ পরিশোধ নিশ্চিত করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১৩ সালের জুন মাসে নির্ভয় লাইফ সেবা চালু করা হয়। চলতি বছরের নভেম্বর পর্যন্ত এ সেবা গ্রহণকারীর সংখ্যা ৩০ লাখ অতিক্রম করেছে। বর্তমানে প্রায় ৩৩ লাখ গ্রামীণফোন গ্রাহক এই সেবার অন্তর্ভুক্ত।