নির্মাণ ও গৃহসজ্জার পণ্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শুরু হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’। এতে নির্মাণ ও গৃহসজ্জাশিল্পের নতুন নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে l ছবি: প্রথম আলো
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শুরু হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’। এতে নির্মাণ ও গৃহসজ্জাশিল্পের নতুন নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে l ছবি: প্রথম আলো

নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং ও গৃহসজ্জা-সংশ্লিষ্ট পণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

চার প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির প্রায় ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান এলইডিসহ বিভিন্ন ধরনের লাইটের সরঞ্জাম, ভবন নির্মাণসংশ্লিষ্ট যন্ত্রপাতি, গৃহসজ্জার আধুনিক পণ্যসামগ্রী প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, আসবাব রপ্তানিকারক সমিতির চেয়ারম্যান আখতারুজ্জামান, আসবাব ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দ গোপাল কুমার প্রমুখ।

ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস এবং এফ টাচ ইভেন্টসকে সঙ্গে নিয়ে প্রদর্শনী চারটির আয়োজন করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষ হবে কাল শনিবার।