নির্মাণ, বিদ্যুৎ জ্বালানি পণ্য ও প্রযুক্তির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবন নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো ২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় প্রদর্শনীটির আয়োজন করেছে কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাইটস ইন্টারন্যাশনালের পরিচালক এম আকতার ঝর্ণা।
প্রদর্শনীতে দেশি-বিদেশি ৯০টির বেশি কোম্পানি অংশ নিয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। কাল শনিবার শেষ হবে প্রদর্শনী। বিজ্ঞপ্তি।