মুঠোফোনের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সরকার নিলাম-প্রক্রিয়ায় যাবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: কানেক্টিভিটি অ্যান্ড দ্য গ্রোথ অব ইকোনমি’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সুনীল কান্তি বোস এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সঞ্চালনা করেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদ।অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, এটুআই প্রোগ্রামের নীতিবিষয়ক উপদেষ্টা আনির চৌধুরী, এটি ক্যাপিটালের ইফতি ইসলাম, প্রযুক্তিবিষয়ক সচিব আবদুর রব হাওলাদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলামসহ বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।