নিসান ২১ লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান বিশ্বের বাজার থেকে প্রায় ২১ লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত নিসানের সান্ডারল্যান্ড কারখানায় মাইক্রো ও ইনফিনিটি মডেলের প্রায় ৮৪ হাজার গাড়িও এর মধ্যে রয়েছে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমস্যার (ইগনিশন সংক্রান্ত) কারণে কোনো ধরনের দুর্ঘটনার খবর তারা পায়নি। তবে এ সমস্যায় চলন্ত গাড়ির গতি বেড়ে যায়।প্রতিষ্ঠানটির কিউবি, মার্চ, থিডাসহ নয়টি মডেলের গাড়ি তুলে নেওয়া হবে।গাড়ির মালিকেরা তাঁদের গাড়ি ডিলারদের কাছ থেকে পরীক্ষা করিয়ে নিতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ জন্য মালিকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না।—বিবিসি অনলাইন