নিহাদ কবির বিল্ডের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহাদ কবির
নিহাদ কবির

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তিনি এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। নিহাদ কবির পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এ ছাড়া তিনি কেদারপুর টি কোম্পানির একজন শেয়ারধারী ও পরিচালক। তিনি ব্র্যাক-ইপিএল ইনভেস্টমেন্টসের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিল্ড এমসিসিআই, ঢাকা চেম্বার ও চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে গঠিত একটি সংস্থা। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি খাত উন্নয়নবিষয়ক নীতি সমন্বয় কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। বিজ্ঞপ্তি