নিয়ম ভাঙায় সরকারি মালিকানাধীন তিন কোম্পানিকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালক ও কোম্পানি-সচিবকে শুনানির জন্য তলব করা হয়েছে।নির্ধারিত সময়ে নিরীক্ষিত হিসাব জমা না দেওয়ার কারণ জানতেই কোম্পানি তিনটির পর্ষদকে শুনানিতে তলব করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।কোম্পানি তিনটি হলো ইস্টার্ন কেব্লস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।ডিএসইর ওয়েবসাইটে গতকাল এ-সংক্রান্ত প্রকাশিত সংবাদে জানানো হয়, কোম্পানি তিনটি গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে এসইসিতে জমা দেয়নি।নিয়ম অনুযায়ী, গত বছরের ১১ নভেম্বরের মধ্যে এই হিসাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিগুলো তা না দিয়ে পুঁজিবাজারে আইন ভঙ্গ করেছে।