নিয়াজ হাবিব প্রিমিয়ার ব্যাংকের নতুন এএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়াজ হাবিব সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরি-চালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। প্রিমিয়ার ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি এবি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। নিয়াজ হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।