প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল ওয়াহেদ সরকার দ্বিতীয়বারের মতো নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে মো. তছলিম ও এস এম সফিকুল আলম। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী সদস্যপদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী ১৭ জনের মধ্য থেকে তাঁরা গত বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদে সাধারণ গ্রুপের সদস্যরা হলেন: নুরুজ্জামান, সামছুল হক, মনিরুল ইসলাম, আকতার হোসেন, তাপস কুমার সাহা, নুর ইসলাম, সাগর কুমার কুন্ডু, মারুফ জামান, সৈয়দ রাকিব হাসান ও রাজ কুমার পোদ্দার। সহযোগী সদস্যরা হলেন: আবদুল কুদ্দুস চৌধুরী, আফতাব আলম, সুলতান আহমেদ ও বিশ্বজিৎ বিশ্বাস।