নীলফামারী চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কার্যনির্বাহী পর্ষদের নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে আবদুল ওয়াহেদ সরকার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।হাজি মো. নুর ইসলাম ও মো. সামসুল হক যথাক্রমে চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন।নীলফামারী চেম্বারের কার্যনির্বাহী সদস্যরা হলেন হাজি মো. ইমতিয়াজ, এস এম সফিকুল আলম, বিশ্বজিৎ ভৌমিক, হাজি ময়েজ উদ্দিন, মোসাব্বের হোসেন, মো. ফারুক হোসেন, মো. শহিদুল্লাহ, সুজিৎ কুমার চক্রবর্তী, মো. নুরুজ্জামান, বিধু ভূষণ বিশ্বাস, মো. আমিনুল ইসলাম, মো. মমিনুল ইসলাম ও মো. নুর ইসলাম।নির্বাচনী বোর্ডের আহ্বায়ক হাজি ফজলুল করিম সরকার গতকাল শনিবার চেম্বারের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।