নীলফামারী চেম্বারের নির্বাচন ৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের প্রার্থীরা এখন দিনরাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুল করিম সরকার জানান, এবার ১৭টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার হচ্ছেন ৩৭৯ জন। এর মধ্যে সাধারণ গ্রুপে ২৯০ জন ও সহযোগী ৮৯ জন। নির্বাচনে চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের নেতৃত্বাধীন প্যানেল সব কটি পদেই (১৭) প্রতিদ্বন্দ্বিতা করছে। মারুফ জামানের নেতৃত্বে অপর প্যানেল সাধারণ গ্রুপে ১২টি ও সহযোগী গ্রুপে দুটি মিলে ১৪টি পদে লড়ছে।