প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার
অনুষ্ঠিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চেম্বারের সভাপতি এস এম সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আসাদুজ্জামান নূর বলেন, ‘এ অঞ্চলের কৃষি খাতে বিনিয়োগ বাড়িয়ে আদা ও পাট চাষ বাড়ানো হলে ÿক্ষতিকর তামাকের চাষ কমানো সম্ভব হবে।’ আবদুল মাতলুব যুবসমাজের উদ্দেশ্যে বলেন, ‘চাকরির চেয়ে ব্যবসায়ে লাভ বেশি, তাই আপনারা চাকরি না খুঁজে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার দিকে এগিয়ে আসুন।’