নীলফামারী চেম্বারের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গত শনিবার জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সভায় চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুর ইসলাম, সাবেক সভাপতি সোহেল পারভেজ, নির্বাহী সদস্য ইমতেয়াজ আলী, এস এম শরিফুল আলম, বিশ্বজিৎ ভৌমিক, মোস্তফা হক প্রধান, ওবায়দুর রহমান; সদস্য করিমুল হক, সচিব শাখাওয়াত হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক প্রমুখ বক্তব্য দেন।সভায় বক্তারা বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নীলফামারী জেলায় ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রত্যয় ব্যক্ত করেন।এতে অভিযোগ করে বলা হয়, নীলফামারী-ডোমার সড়ক মেরামত না হওয়ায় ডোমার উপজেলা থেকে ধান ও পাটসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে এবং ভাড়াও বেশি লাগছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।