নীলফামারী শহরে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের জেলা পরিষদ মার্কেটে গতকাল সোমবার একটি গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে।সেন্টারটির উদ্বোধন করেন গ্রামীণফোনের বগুড়া অঞ্চলের প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে নীলফামারীতে গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার মামুন আতিক ও গ্রামীণফোন সেন্টারের ফ্রানচাইজি শফিকুল আলম ডাবলু এবং বগুড়ায় জিপিসি অপারেশন ম্যানেজার সাকিব আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।এ সেন্টারের মাধ্যমে গ্রামীণফোনের সব ধরনের পণ্য ও সেবা এবং আকর্ষণীয় মূল্যে হ্যান্ডসেট ও ডেটা-সম্পর্কিত ইকুইপমেন্ট পাওয়া যাবে বলে জানানো হয়।