নীলফামারী সদরে আনসার-ভিডিপি ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি শাখা খোলা হয়েছে।সদর উপজেলা পরিষদ চত্বরে গত মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর। এ সময় জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন, আনসার-ভিডিপির রাজশাহী বিভাগের রেঞ্জ কমান্ডার শাহ আলম, নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক এবং জেলা আনসার-ভিডিপির কর্মকর্তা এনামুল কবিরসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।