নীলফামারীতে চালু হলো ওয়ালটনের শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের বড় মসজিদ সড়কের হাজী মকবুল সুপার মার্কেটে গত মঙ্গলবার বিকেলে ওয়ালটনের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার শোরুমটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শোরুমের ডিলার মো. খাদেমুল আলম, নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক প্রমুখ।খাদেমুল আলম জানান, এ শোরুমে ওয়ালটনের তৈরি ইলেকট্রনিকস পণ্য রয়েছে। এগুলো সবই দেশীয় পণ্য। এসবের মধ্যে রয়েছে ফ্রিজ, মোটরসাইকেল, মাইক্রো ওভেন, টেলিভিশন ইত্যাদি। এখানে ক্রেতারা নগদ ও শর্তসাপেক্ষে কিস্তিতে তাদের পণ্য কিনতে পারবেন।