নীলফামারীতে জনতা ব্যাংকের কৃষিঋণ বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক নীলফামারীতে মসলাজাতীয় ফসলসহ ডাল ও তৈলবীজ চাষাবাদের জন্য কৃষকদের মধ্যে ঋণ বিতরণ শুরু করেছে। মাত্র দুই শতাংশ রেয়াতি সুদে এই ঋণ বিতরণ করা হবে।জনতা ব্যাংকের নীলফামারী শাখায় গত সোমবার এই কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের রংপুরের বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মহসীন।ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক এ এইচ এম রিয়াজ উল আলম জানান, এই জেলায় ব্যাংকের চারটি শাখার মাধ্যমে প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হবে।