নীলফামারীতে নীলসাগর গ্রুপের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁস-মুরগির খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি বিনোদনকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে ১৭০ জন পোলট্রি ব্যবসায়ী অংশ নেন। এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘কাজ করি, দেশ গড়ি’।
প্রধান অতিথির বক্তব্যে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, দেশের আমিষের চাহিদা মেটাতে কাজ করছে নীলসাগর। বর্তমানে প্রতিষ্ঠানটি দিনে ২০০ টন হাঁস-মুরগির খাদ্য উৎপাদন ও বাজারজাত করছে।