নীলফামারীতে বেকার যুবকদের নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উত্তরাঞ্চলের সাতটি জেলার বেকার যুবাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার নীলফামারীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মজিদ। প্রকল্পের পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।কর্মশালায় প্রকল্পটির কার্যক্রমের পাশাপাশি এটি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও সমাধানের কৌশল তুলে ধরা হয়।