নীলফামারীতে ব্র্যাকের পশুখাদ্য ‘মিনা মিক্স’-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের উৎপাদিত পশুখাদ্য ‘মিনা মিক্স’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। দুই কেজি ওজনের এই মিনা মিক্সের খুচরা মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা।ব্র্যাকের নীলফামারীর আঞ্চলিক কার্যালয়ে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই পশুখাদ্যটির মোড়ক উন্মোচন করেন ব্র্যাক অ্যাগ্রো অ্যান্ড সল্ট কর্মসূচির প্রধান আবদুল ছালেক। ব্র্যাকের নীলফামারীর আঞ্চলিক প্রধান হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার ও প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক।অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে প্রায় এক কোটি ৩০ লাখ মেট্রিক টন দুধ ও ৬৩ লাখ মেট্রিক টন মাংসের চাহিদা রয়েছে। এই অবস্থায় ডেইরি শিল্পের বিকাশে তথা দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মিনা মিক্স নামের পশুখাদ্যটি বাজারে নিয়ে এসেছে। এতে রয়েছে অতিরিক্ত পুষ্টিকর উপাদান, যা গ্রহণ করলে গবাদিপশুর রুচি বাড়বে ও হজমে সহায়ক হবে। এটি গবাদিপশুর শরীরে ভিটামিন তৈরি এবং পেট ফাঁপা প্রতিরোধ ও পাকস্থলী স্বাভাবিক রাখতে সহায়তা করবে।