নীলফামারীতে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে শহরের বড় মাঠে সম্প্রতি মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার। এতে অন্যান্যের মধ্যে নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার আলমগীর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক, চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ, শামসুল হক, নুরুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।