নীলফামারীতে রাকাবের গ্রাহক সমাবেশ ও ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গতকাল শনিবার এক গ্রাহক সমাবেশ ও উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাকাবের পরিচালক অধ্যাপক রুস্তম আলী আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, বিভাগীয় মহাব্যবস্থাপক আউয়াল খান, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ ও বর্গাচাষি সমিতির সভাপতি রমজান আলী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নীলফামারীর জোনাল ব্যবস্থাপক বীরেন্দ্রনাথ রায়।