নীলফামারীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরে গতকাল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমদ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এস ফারুকী, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, ব্যারিস্টার মোসাফিক মামুন রিজভী, অতিরিক্ত এমডি নাজমুস সালেহীন, ইভিপি মো. নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক কাজী রায়হানুল হক এবং পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান শাহীন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক উপস্থিত ছিলেন।