নীলফামারীর ব্যবসায়ীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী নীলফামারীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
নীলফামারী চেম্বার ভবনে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক এস এম মহসীন হোসেন, রংপুর শাখা কার্যালয়ের যুগ্ম পরিচালক রেজাউল ইসলাম সরকার, মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম, নীলফামারী চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সামসুল হক, সদস্য মুশফিকুল ইসলাম, নীলফামারী ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি অমলেন্দু নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান, সাংবাদিক তাহমিন হক প্রমুখ।