নূরজাহান গ্রুপ ও দৃক-এর চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান গ্রুপ ও বিজ্ঞাপনী সংস্থা দৃক-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনী সংস্থা হিসেবে দৃক এখন নূরজাহান গ্রুপের উৎপাদিত নূরজাহান সয়াবিন তেলসহ মসলা, মিনারেল ওয়াটার, আটা, ময়দা, সুজি ও লবণ প্রভৃতি পণ্যের ব্র্যান্ড প্রমোশন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নূরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহাম্মদ এবং পরিচালক মিজানুর রহমান ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইরফান উল্লাহ, পরিচালক ফাহিমদা ইরফান এবং নূরজাহান সয়াবিন তেলের ব্র্যান্ড এম্বাসেডর অভিনেত্রী জয়া আহসানসহ অভিনেত্রী অপি করিম, তুশি, হূদি, ফারিয়া, তন্বি, অভিনেতা সাজ্জাদ রেজা, হিল্লোল ও আলিফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।