নূরুল আলম তালুকদার হাউস বিল্ডিং ফাইন্যান্সের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নূরুল আলম তালুকদার পদোন্নতি পেয়ে সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন সময় ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।নূরুল আলম তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯০ সালে থাইল্যান্ড থেকে কৃষি অর্থনীতিতে এমএস এবং ২০০৭ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।