নূরুল হুদা চৌধুরী কর্মসংস্থান ব্যাংকের নয়া এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরুল হুদা চৌধুরী সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে কর্মরত ছিলেন।নূরুল হুদা চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে অনার্সসহ এমএসসি পাস করার পর ১৯৭৭ সালে লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। এ ব্যাংকে তিনি প্রায় ২৮ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নূরুল হুদা চৌধুরী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।