প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের বার্সেলোনায় অবস্থিত নেক মানির সঙ্গে রেমিটেন্স অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক। চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এহসানুল হক এবং নেক মানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়্যারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি এবং নির্বাহী কমিটির চেয়্যারম্যান আকরাম হোসেন হুমায়ুন বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেক মানির পরিচালক মোহাম্মদ বাবুল মিয়াসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।