নেটওয়ার্কে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য হুয়াউইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মধ্যে মোবাইল নেটওয়ার্ক আধুনিকীকরণ, ফ্রিকোয়েন্সি ব্যান্ড পুনর্গঠন, ধারণক্ষমতা বৃদ্ধি এবং থ্রিজি সমন্বিত অবকাঠামো ও সেবাপ্রদান প্রাধান্য পাবে। এ জন্য আগামী দুই বছরে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে বাংলালিংক। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক ও হুয়াউইয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা পেরিহেন এলহেমি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. ওসমান এবং হুয়াউইয়ের পক্ষ থেকে এর সিইও হোজিন (বেকার) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেওগুইকি (ফ্র্যাংক) উপস্থিত ছিলেন। ২০০৫ সালে যাত্রা শুরু করে এখন দুই কোটি ৭০ লাখ গ্রাহকের পরিবার বাংলালিংক। বিজ্ঞপ্তি।