নেটওয়ার্ক সম্প্রসারণে ১৪৪ কোটি টাকার বিনিয়োগ আনছে সামিট কমিউনিকেশনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের বৃহত্তম ফাইবার অপটিক নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড (এসসিএল) দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (আইপিএফএফ) মাধ্যমে ১৪৪ কোটি টাকার সিন্ডিকেটেড টার্ম লোন নিয়েছে। প্রাইম ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের সমন্বয়ে সিন্ডিকেটটি গঠন করা হয়। আইআইডিএফসির আয়োজনে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক এই কার্যক্রম প্রণয়ন করে। এই কার্যক্রমের সফল সমাপ্তিতে সামিট কমিউনিকেশনস লিমিটেড সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি