নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিরাকে সংবর্ধনা দিয়েছে ডাচ বাংলা চেম্বার অব কমার্স। এ উপলক্ষে গতকাল সোমবার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুট মিল করপোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ন খালেদ (অব.)। অনুষ্ঠানে ডাচ বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. হাসান খালেদ স্বাগত বক্তব্য দেন। তিনি আগামী ২৮-২৯ সেপ্টেম্বর নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ‘ডাচ বাংলা এক্সপো ২০১৬’-এর ঘোষণা দেন। মেলাটি যৌথভাবে নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অংশীদারত্বে অনুষ্ঠিত হবে। মেলায় সহযোগিতা দেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি ও এফবিসিসিআই। বিজ্ঞপ্তি।