প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক সমিতির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সড়কপথে ভুটান ও নেপাল গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিন দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানান সমিতির সভাপতি মেহেদী হাসান খান। প্রতিনিধিদলটি প্রথমে ভুটানের রপ্তানিকারক ও আঞ্চলিক চেম্বারের নেতা এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। ভুটান থেকে নেপাল গিয়ে সেই দেশের আমদানি-রপ্তানিকারক ও মেচি চেম্বারের সঙ্গে বৈঠকে মিলিত হবে প্রতিনিধিদলটি।