নেপালি ধনকুবেরকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালি ধনকুবের বিনোদ চৌধুরীকে ক্রেস্ট দিচ্ছেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান ও সহসভাপতি লতিফুর রহমান ষ প্রথম আলো
নেপালি ধনকুবের বিনোদ চৌধুরীকে ক্রেস্ট দিচ্ছেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান ও সহসভাপতি লতিফুর রহমান ষ প্রথম আলো

নেপালের প্রথম বিলিওনার বিনোদ কে চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)। গত শুক্রবার রাজধানীর এক হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়।
ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় নেপালের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান বিনোদ কে চৌধুরীর নাম রয়েছে। তিনি ইউনূস সেন্টার আয়োজিত সোশ্যাল বিজনেস ডের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন।
আইসিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে বিনোদ কে চৌধুরী বলেন, যেকোনো মূল্যে শিল্প উৎপাদন অব্যাহত রাখতে হবে। এ জন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদদের একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রতিকূল পরিবেশে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তার দৃষ্টান্ত হলেন বিনোদ কে চৌধুরী। অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীরাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি রোকেয়া আফজাল রহমান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সহসভাপতি লতিফুর রহমান।