নেপালে দুর্গতদের পাশে বাংলাদেশের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণের জন্য শুকনো খাবার পাঠাচ্ছে প্রাণ। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসে রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠার সঙ্গে দেখা করে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা তিন হাজার কার্টন বিস্কুট ও ফ্রুট ড্রিংক প্রদান করেন। এ সময় প্রাণের পক্ষ থেকে নেপালে হতাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেপালের রাষ্ট্রদূত প্রাণ-আরএফএলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।