নেপালে রপ্তানি হচ্ছে ওয়ালটনের পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের বাজারে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে ফ্রিজ, টেলিভিশন ও এয়ারকন্ডিশনার। নতুন করে যোগ হতে যাচ্ছে মোবাইল ফোন। ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে নেপালে কোম্পানিটির একমাত্র পরিবেশক রিডা ইনকরপোরেটেড লিমিটেডের পরিচালক সরফরাজ আনসারিকে উদ্ধৃত করে বলা হয়, দামে সাশ্রয়ী হওয়ায় এবং কম সময়ে পণ্য পৌঁছানোর ফলে দেশটিতে ওয়ালটন পণ্যের চাহিদা বাড়ছে।