নেপালের জনগণের পাশে বিজিএমইএ প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের জনগণের পাশে বিজিএমইএ প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
নেপালের জনগণের পাশে বিজিএমইএ প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের পাশে দাঁড়িয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

প্রথম দফায় শুক্রবার ভোরে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও সহসভাপতি শাহিদউল্লাহ আজিম বাংলাদেশ এয়ার ফোর্সের একটি বিশেষ ফ্লাইটে ২০০ কার্টুন বোঝাই ১০ হাজারেও বেশি সোয়েটার, জেন্টস প্যান্ট, লেডিস প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম জিনস প্যান্ট ও শিশুদের তৈরি পোশাক নিয়ে কাঠমান্ডু পৌঁছান। পরে তা নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে বিজিএমইএর পক্ষ থেকে আরও তৈরি পোশাক সরবরাহ করা হবে বলে আজ শনিবার বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিএমইএ সব ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানকে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।