প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পবিধ্বস্ত নেপালের অসহায় ও আহত মানুষের পাশে দাঁড়িয়ে জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সিকদার মেডিকেলের ১২ সদস্যের একটি দল গত শুক্রবার নেপাল পৌঁছেছে। দলটিতে অর্থোপেডিক, সার্জারি ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। এ ছাড়া সিকদার মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই দলকে সার্বিক সহায়তা দেবেন। দলটি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী, খাদ্য ও পানীয় ছাড়াও এনবিএলের দেওয়া কম্বল নিয়ে গেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লি. ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে ওষুধ দিয়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি।