নেসলে ও শূন্য নিয়ে এল নেসক্যাফে প্রেজেন্টস শুন্য আনপ্লাগড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেসলে বাংলাদেশ লিমিটেড ও ব্যান্ড দল শূন্য একসঙ্গে নিয়ে আসছে নেসক্যাফে প্রেজেন্টস শুন্য আনপ্লাগড। ছবি: বিঞ্জপ্তি
নেসলে বাংলাদেশ লিমিটেড ও ব্যান্ড দল শূন্য একসঙ্গে নিয়ে আসছে নেসক্যাফে প্রেজেন্টস শুন্য আনপ্লাগড। ছবি: বিঞ্জপ্তি

নেসলে বাংলাদেশ লিমিটেড ও জনপ্রিয় ব্যান্ড দল শূন্য একসঙ্গে নিয়ে আসছে নেসক্যাফে প্রেজেন্টস শুন্য আনপ্লাগড। শূন্য ব্যান্ডের প্রথম আনপ্লাগড গানের সিরিজ এটি।

গত সোমবার এ–সংক্রান্ত একটি চুক্তি সই হয়। নেসক্যাফে প্রেজেন্টস শুন্য আনপ্লাগডের মাধ্যমে মুক্তি পাবে শূন্য ব্যান্ডের চারটি অরিজিনাল গানের আনপ্লাগড সংস্করণ। গানগুলো হলো, ‘বেদনা’, ‘ঝরিয়ে দাও’, ‘স্মৃতির ছেঁড়া পাতায়’ এবং ‘রাজাহীন রাজ্য’।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা। এ ছাড়াওউপস্থিত ছিলেন শূন্য ব্যান্ড দলের সদস্যরা এবং আশরাফুল আনাম ফাহিম, সহকারী পরিচালক, মিডিয়া কনসালন্ট্যাস লিমিটেড (ওয়েভমেকার)।

এই সিরিজের প্রথম গানটি মুক্তি পেয়েছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ব্যান্ডের ফেসবুক ও ইউটিউব পেজে। বিজ্ঞপ্তি