প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের আয়োজনে পুষ্টিবিজ্ঞান মেলার দ্বিতীয় পর্যায় গত বুধবার শেষ হয়েছে। গত ১০ নভেম্বর শুরু হয়েছিল এই মেলা। এর আগে এই মেলার প্রথম পর্যায় অনুষ্ঠিত হয় গত ৭ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ঢাকার চারটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সভাপতি এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশুরোগ বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট এ কে এম নিজামুদ্দিন। বিজ্ঞপ্তি।