নেসলের বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৫ প্রথমবারের মতো এ বছর বাংলাদেশে উদ্যাপন করেছে নেসলে। এই বছর দিবসটির প্রতিপাদ্য ‘খাদ্য নিরাপত্তা’। এ প্রতিপাদ্য সামনে রেখে এদিন পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে সচেতনতামূলক তথ্য উপস্থাপন করেন নেসলে বাংলাদেশের কর্মকর্তারা। তাঁরা দুটি গ্রুপে ‘মায়ের আঁচল’œও ‘থ্রাইভ’œপরিচালিত স্কুলের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে। বিশ্বজুড়ে স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৭ এপ্রিল পালিত হয় দিবসটি। সমাজ ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে নেসলেও প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি উদ্যাপন করে আসছে। বিজ্ঞপ্তি।