নেসলের সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে বাংলাদেশ লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মধ্যে একটি চুক্তি হয়েছে। ‘নেসলে হেলদি কিডস গ্লোবাল প্রোগ্রাম’ শিরোনামের এ চুক্তিতে স্বাক্ষর করেন নেসলের ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম খান। চুক্তি অনুযায়ী, গাজীপুর জেলার ২৫টি স্কুলের তিন হাজার ছাত্রীকে এ বছরের মধ্যে প্রশিক্ষণের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেসলের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক নকীব খান ও একই বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মির্জা গোলাম হোসেন। বিজ্ঞপ্তি।