নেস্লে ও জেন্সন্ অ্যান্ড নিকোলসনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড গ্রেড মেটাল কনটেইনার উৎপাদন করতে যাচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান জেন্সন্ অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেড। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি নেস্লে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। বার্জার পেইন্টস ও জেন্সন্ অ্যান্ড নিকোলসনের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী এবং নেস্লে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন নর্দে সম্পাদিত চুক্তির আওতায় ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তি।