নেস্লে 'পুষ্টির পাঠশালা' প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেস্‌লে বাংলাদেশ লিমিটেড তাদের ব্রেকফাস্ট সিরিয়াল কনজ্যুমারদের উদ্দেশে সম্প্রতি নেস্‌লে বাংলাদেশ হেডকোয়ার্টারে তাদের ‘পু‌ষ্টির পাঠশালা’ প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। গত মার্চ ও এপ্রিল দুই মাসে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় মা ও সন্তানের অটুট বন্ধনের গল্পসহ ছবি আহ্বান করা হয়। পাঁচ বছর বয়সোর্ধ্ব শিশুদের অর্জন ও সাফল্যে মায়েদের অবদান ফুটে ওঠা সেরা ছবিগুলোকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি