স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি নোমান গ্রুপের দুটি প্রতিষ্ঠানের জন্য ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের ডিমিনিশিং মুশারাকাহ নামে সিন্ডিকেট অর্থায়নের ব্যবস্থা করেছে। এ ঋণ নোমান টেরি টাওয়েল মিলস ও ইসমাইল স্পিনিং মিলসের মূলধন অর্থায়নে ব্যবহার করা হবে। ঋণ সিন্ডিকেটটিতে অংশ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউকে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর ডেভেলপমেন্ট (আইসিডি)। এ ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও নোমান গ্রুপের মধ্যে একটি চুক্তি হয়েছে। নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবরার এ আনোয়ার বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সব সময় বাংলাদেশে নতুন নতুন সেবার সূচনা করতে আগ্রহী। তিনি দেশে প্রাতিষ্ঠানিক ঋণের বাজার তৈরির ক্ষেত্রে সহায়তা করার জন্য বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।