নোয়াখালীতে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা জমে উঠেছে। ফুটপাত থেকে শুরু করে বহুতল বিপণিবিতান সব জায়গাতেই কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষেরা।
সরেজমিন জেলার বিভিন্ন বিপণিবিতান ঘুরে সব দোকানেই নানা বয়সী ক্রেতাদের ভিড় দেখা গেছে। বাচ্চাদের পোশাক, শাড়ি, লুঙ্গি, শার্ট, পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের পোশাকের বিক্রি চলছে সমানতালে।
এবার নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে ‘পাখি’ জামা। তঁারা ভারতীয় বিভিন্ন শাড়ি কিনছেন। তরুণদের মধ্যে থাইল্যান্ড ও চীনা জিন্স প্যান্ট এবং গেঞ্জির চাহিদা এবার ভালো।
চৌমুহনীর হোসেন মার্কেটের ব্যবসায়ী মো. রুবেল বলেন, এবারের ঈদের বাজারে ‘পাখি’ জামা বেশ আলোচিত। তরুণীদের বেশির ভাগেরই পছন্দ এই পোশাক।
তরুণদের পোশাকের জন্য বিখ্যাত ডালিয়া সুপার মার্কেটে দেখা গেছে মাঝবয়সী ক্রেতাদের ভিড়।