নৌপথ খননে ৩২০০ কোটি টাকার প্রকল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে আশুগঞ্জ পর্যন্ত দেশের প্রধান নৌপথটির নাব্যতা রক্ষায় খনন করা হবে। এ নৌপথটির দৈর্ঘ্য প্রায় ৩০০ কিলোমিটার। এ পথের যাত্রীবাহী ও পণ্য পরিবহনের টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে। এ জন্য সরকার প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প নিয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদনের জন্য ওঠানো হতে পারে। এ প্রকল্পে ব্যয়ের ২ হাজার ৮৮০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ প্রকল্প ২০২৪ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করবে।